বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাণীশংকৈলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ফুলবাড়ি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক। -দিনাজপুরে সপ্তম ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে রাণীশংকৈল এসআরএফসি কে ৪-৫ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফুলবাড়ি ডব্লিউএফসি।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ নেয় রাণীশংকৈল এসআরএফসি বনাম ফুলবাড়ি ডব্লিউএফসি।

এর আগে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথি দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হোন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব মো. নাসিম ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ। প্রসঙ্গত, সপ্তম ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল আগামী শুক্রবার প্রতিদ্বন্ধীতা করবে পরপর দুইবারের সাবেক চ্যাম্পিয়ন পরাশক্তি বালুবাড়ি একাদশ বনাম ফুলবাড়ি ডব্লিউএফসি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com