মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রামনাথপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৭১ বার পঠিত

এস এ মন্ডল।- দায়সারা গোছের ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকে কাঙ্খিত সেবা মেলেনা বলে এলাকার মানুষ তেমন একটা সেবা নিতে আসে না।
সম্প্রতি এই ক্লিনিকে গিয়ে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ, ঘরে আবর্জনা, ক্লিনিকের মেঝে আদৌ ঝাড় দেয়া হয় কিনা তা নিয়ে সন্দেহ আছে! দেখা গেছে, একজন ভলান্টিয়ার ঔষধ নিয়ে বসে আছেন। নিজের টেবিলে বাচ্চাকে শুইয়ে দিয়ে ফ্যানের বাতাশ খাওয়াচ্ছে সিএইচসিপি তানজিনা বেগম। স্যাঁত স্যাঁতে মেঝেতে ফেলে রাখা হয়েছে ঔষধ পত্র। স্যাঁত স্যাঁতে পরিবেশে কার্টুনগুলোতে ছাতা ধরেছে। এই ক্লিনিকটি নিয়মিত ভাবে খোলা হয়না বলে অভিযোগ রয়েছে। এলাকার মানুষ জানেনা ক্লিনিক সপ্তাহে কয়দিন খোলা থাকবে। ঔষধ নিতে আসা রামনাথপুর উত্তর পাড়ার দুই মহিলা জানিয়েছেন, ক্লিনিক প্রতিষ্ঠার পর এই প্রথমবার তারা চিকিৎসা নিতে এসেছেন। তারা জানেন না সপ্তাহে ক্লিনিক কয়দিন খোলা থাকার কথা। অপর দিকে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী দীল আফরোজ বেগমকে এলাকার মানুষ চেনেন না। সিএইচসিপি তানজিনা বেগম বলেছেন, এফ ডাব্লিউ এ আপা তার খেয়াল খুশি মত ক্লিনিকে যাওয়া আসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com