বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রেসলার ব্রে ওয়াট  আর নেই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ বার পঠিত

রেসলার ব্রে ওয়াট  আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক।তিনি মাত্র ৩৬ বছর বয়সেই  চলে গেলেন।

ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও  নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দু’জনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।

জানা গেছে, গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রে ওয়াট। শারীরিক অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি রেসলিং থেকেও দূরে ছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই রেসলারের। যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি। ব্রে ওয়াটের মৃত্যুতে শোক জানিয়েছেন রেসলিং দুনিয়ার আরেক চেনা ব্যক্তিত্ব ডোয়াইন জনসন।   সূত্র : ইএসপিএন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com