বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাটের চর গোকুন্ডায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- লালমনিরহাট সদর উপজেলার  গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর সাথে প্রতিপক্ষ খয়বর হোসেন ও তার পুত্র  আব্দুস সালামের পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছে।  গত ১২ মে খয়বর আলী,তার স্ত্রী  ছালেহা বেগম(৪৫) কন্যা খাদিজা বেগম(২৫) পুত্র আব্দুস সালাম(৩০)তার স্ত্রী কল্পনা বেগম(২৫)মানিক মিয়া তার স্ত্রী মাসুদা বেগম(২০)এবং মাহ আলম (৩৫) সংঘবদ্ধ  হয়ে মন্তাজ আলী ও তার ভাই জুয়েল কেবাড়ির পাশে নিজস্ব জমিতে গরুর গোবর ফেলতে গেলে  হামলা চালায়। এসময় মন্তাজ আলী ও তার  ভাই  জুয়েল কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে এবং তাদের পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারপিটের ঘটনায় আহত দু’ভাইযের চিৎকারে ছোট বোন নাহিদা বেগম এগিয়ে আসলে  তার পড়নের কাপড় খুলে শ্লীলতাহানি ঘটায় এবং  গলায় পরা আট আনার সোনার চেইন তারা  ছিনিয়ে নেয় যার মূল্য ৭০ হাজার টাকা । এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন মন্তাজ আলী ও জুয়েলের পরিবারকে  জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। এতে করে পরিবার দু’টির লোকজন জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে। তারা অতিসত্বর প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com