বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শব্দশরের ১৬১তম রবীন্দ্র জয়ন্তীর আলোচনা সভা অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৭২২ বার পঠিত

ফজিবর রহমাব বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য রবীন্দ্রচর্চা অনিবার্য। সভ্যতা আত্মনির্ভরশীলতা আত্মমর্যাদায় বাঙালিকে এক ভিন্ন মাত্রায় উন্নীত করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কে বাদ দিলে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি অসম্পূর্ণ থেকে যাবে। বাংলা বাঙালিকে সারাবিশ্বে পরিচিত করিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সকল অসাম্প্রদায়িক চিন্ত চেতনা ও হতাশাকে পিছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই রবীন্দ্রনাথ।

সোমবার (৯ মে ২০২২) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়নে শব্দশরের আয়োজনে ১৬১ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের লেখা সকল মানুষকে অনুপ্রাণিত করে এবং দিক নির্দেশ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে ধরা হলে তারা হতাশাগ্রস্ত হবে না। সকল অসাম্প্রদায়িক চিন্ত চেতনা ও হতাশাকে পিছে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই রবীন্দ্রনাথ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করে জননেত্রী শেখ হাসিনা তিনি রবীন্দ্রনাথকে সম্মান প্রদর্শন করেন নাই নিজেও সম্মানিত হয়েছেন। কারণ রবীন্দ্রনাথ কোন ভূখÐের নয়, রবীন্দ্রনাথ কোন ধর্মের নয়, রবীন্দ্রনাথ সমগ্র মানবতার কবি মনুষ্যত্ব বিকাশের কবি।

তিনি বলেন, ১৯৬৫ সালে পাকিস্তানীরা রবীন্দ্রনাথ রবীন্দ্র চর্চাকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তুরবীন্দ্রনাথ তাতে অনেক বেশি শক্তিশালী হয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হয়েছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে বাঙালি এবং বাঙালি সত্তা থেকেই রবীন্দ্রসঙ্গীত হয়ে যায় বাঙালির জাতীয় সংগীত।

শব্দশরের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শব্দশরের সিনিয়র সহ-সভাপতি বাসব রায়। আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও গবেষক ড. মাসুদুল হক, শব্দশরের সাধারণ সম্পাদক মো. লাল মিঞা, উপদেষ্টা শফিকুল হক ও লায়লা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনি পরিষদ এর সভাপতি রবিউল আউয়াল খোকা। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি ও গবেষক বিধান দত্ত, নাট্য সমিতির সহ নাট্যাধ্যক্ষ তরিকুল ইসলাম, কবি ইব্রাহিম শাহ, কবি ও গবেষক জোবায়ের আলী জুয়েল এবং সুদুর ভারত হতে আগত কবি হেম কুসুম রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শব্দশরের সহ-সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক বিধান দত্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com