বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: কোটাসংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন।
বৃহস্পতিবার ৮ আগষ্ট রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, নায়বে আমীর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ইউনুস সাহেব, হেফাজতে ইসলাম উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
আবু সাঈদের কবর জিয়ারত শেষে আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান দলটির নেতা কর্মীরা। হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এবং সারা জীবন আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এ সময় হেফাজতে ইসলামের অর্থ সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন বলেন, কেউ যদি শরীরের ঘাম দেয় তাহলে তার ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু যদি কেউ শরীরের রক্ত দেয় তাহলে ইতিহাস গড়ে, ইতিহাস রয়ে যায়। তেমনি শহীদ আবু সাঈদ দেশ ও জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে এবং শুধু বালাদেশের ইতিহাসনয় সারা বিশ্বের মুসলমানদের জন্য একটিই তিহাস। আমরা শহীদ আবুসাঈদসহ সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।তিনি আরো বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাঈদসহ সকল শহীদের জন্য সরকারি ভাবে সম্মানি ভাতা প্রদান করার জন্য দাবি করেছি। আমাদের নেতৃবৃন্দ সরকারের সাথে যোগাযোগ করেছেন, বঙ্গভবনে গিয়েছেন, সেনা প্রধান ডেকেছেন সব জায়গায় আমাদের এ রকম দাবি আছি। সকলের জন্য যেন আল্লাহতা আলা এই ব্যবস্থাটা করে দেন এবং নতুন সরকারের কাছে আমরা দাবি করেছি যেন সকলকে সম্মানি ভাতা প্রদান করার জন্য যাতে আজীবন মানুষ তাদের স্মরণ করে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com