বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৪১ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি ফজিবর রহমান বাবু ।- শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নৈতিক শিক্ষা মানেই অসাম্প্রদায়িকভাবে শিক্ষিত হওয়া। শিক্ষিত জাতি ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। আর নৈতিক শিক্ষাটি আমরা ধর্মীয় শিক্ষা থেকে গ্রহণ করতে পারি।
৪ মে  শনিবার  বিকেলে দিনাজপুর জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যালয়ের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, সমাপনী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরোও বলেছেন, বর্তমানে আমাদের সমাজে যেসব অপরাধমূলক কাজগুলো হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। কোনো ধর্মই হিংসা, হানিহানি, মারামারি শেখায় না। ধর্ম শেখায়   সৃষ্টিকর্তাকে  আর সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসতে। তিনি বলেন, বর্তমান সময়ে অভিভাবকদের তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আগ্রহ অনেক কম। যার ফল ভয়াবহ। সন্তানদের ধর্মীয় শিক্ষা না দেওয়ার ফলে তারা বড় হলে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে যায় এবং পিতা মাতাকে মূল্যায়ন করেনা।

তাই এখন থেকে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সকল শিশুকে এখন থেকে তাদের নিকটস্থ নিজ নিজ ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পাঠাতে হবে। সে যে ধর্মেরই হোক না কেন। ধর্মীয় শিক্ষা লাভ করলেই তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক শাহ মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ ট্রেনিং প্রকল্প এর জুনিয়র কনসালটেন্ট শংকর কুমার দাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com