বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন -মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার পঠিত

দিনাজপুর থেকে ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে। সেই অপশক্তি আবারও তৎপর হয়েছে। সকল চক্রান্ত মোকাবেলা করে জনগণের মেন্ডেটের ভিত্তিতেই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন।
১১ অক্টোবর /২২ খ্রি: মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁজাজ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এমপি গোপাল আরও বলেন, দেশে বিশৃংখল অবস্থা সৃষ্টির জন্য বিএনপি আবারো উগ্র সা¤প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে তাদের সংগঠিত করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানকে যে পর্যায়ে পরিণত করেছেন তা দেখে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব হতভাগ হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এই অগ্রগতি, সমৃদ্ধি সকল কিছুর বাস্তবায়নকারী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com