বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- ‘পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়’ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে জনগনের পাশে থেকে কাজ করছে আসছে। মাদকের সঙ্গে কোনও আপো নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি। তবে ‘মাদকের নেশা ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। সুস্থ্য ও স্বাভাবিক থাকতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।’

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে ও থানার উপ-পুলিশ পরিদর্শক তন্ময় কুমার বর্মণের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি এ্যাড, গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তি আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর ওবায়দুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, গাড়িদহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোকাব্বর হোসেন। এসময় ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com