বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে খামারীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৮৪২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম এর আওতায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সফলভোগী গবাদী হাঁস-মুরগীর খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ সমূহ বিতরণ করা হয়।
৬ অক্টোবর বেলা সাড়ে ১০টায় শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি, শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি’র ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপজেলা ভেটেরিনারী সার্জন ডা, মো. রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম কর্মকর্তা মো. গাউছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৩ জন গাভীর খামার, ৮জন হৃষ্টপুষ্টকরণ খামারী, ২জন মুরগী ও ১জন ভেঁড়ার খামারীদের মাঝে দানাদার খাদ্য, ভিটামিন-মিনারেল্স, ব্রিফিং ও পরিবহন ভাতা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com