বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে বালু মহল উচ্ছেদের চেষ্টা: ইউএনও’র গাড়িতে হামলা-ভাংচুর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৭০৫ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বালু মহল উচ্ছেদের চেষ্টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে যায় উপজেলা নির্বাহী অফিসার। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালিত গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে বালু ব্যবসায়ী ও সহযোগিরা। এসময় ইউএনওর সাথে থাকা ২ জন কর্মচারী আহত হয়। এ ঘটনায় অন্তত ১০জনকে আটক করেছে বলে থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত জানিয়েছেন।

৩ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার নলডিংগী-গজারিয়া-বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বরইতলী গ্রামের বাঙালি নদী থেকে ইজারাবিহীন অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কতিপয় প্রভাবশালীরা। খবর পেয়ে ৩ অক্টোবর শনিবার বিকাল ৪টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ ওই বালুমহল উচ্ছেদের জন্য ঘটনাস্থলে যায় এবং বালু উত্তোলন সামগ্রী ধ্বংসের চেষ্টা করেন। এসময় কতিপয় বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমান আদালত কাজে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে ভ্রাম্যমান আদালতের সহযোগী উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া আহত হয়। এ ঘটনায় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে অন্তত ১০জনকে আটক করে থানায় আনে।

এ ঘটনার বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখের সাথে যোগাযোগ করলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানামাত্র পুলিশ অভিযান চালিয়ে ঘটনা¯’ল থেকে অন্তত ১০জনকে আটক করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com