বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুর পৌরসভা নির্বাচন: নির্বাচনের মাঠে এক ডজন মেয়র প্রার্থী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- আসছে নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের পৌর নির্বাচনের চুড়ান্ত তফসিল ঘোষণা না হলেও চলতি বছরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে এই রকম ধারণা নিয়ে উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বগুড়ার ঐতিহাসিক প্রাচীনতম শেরপুর পৌর সভার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপুলস পার্টি (এনপিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে পৃথক পৃথক ভাবে পৌর শহরের বিভিন্ন মহল্লায় সামাজিক ও রাজনৈতিক সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় ১ ডজন প্রার্থী ভোট প্রার্থনায় নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। এই সকল প্রার্থীদের আগাম প্রচারনায় পৌর শহরের অলিগলিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ।
জানা যায়, শেরপুর পৌর নির্বাচনে সম্ভাব্য অনেক প্রার্থীরা রঙ বেরঙের ফেস্টুন, ব্যানার ও পোস্টার ছাপিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রার্থিতা জানান দেওয়ায় তাদের অতীত-বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভোটাদের মাঝে আলোচনার ঝড় বইছে। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের রীতি চালু হওয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন অনেক মনোনয়ন প্রত্যাশীরা। ক্ষমতাসীন দলের শক্তিশালী প্রার্থীরা মনোনয়ন বাগিয়ে নিতে কেন্দ্রীয় মুখি তদবির শুরু করেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পাশাপাশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি থেকেও মেয়র পদে প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম লোকমুখে ঘুরপাক খাচ্ছে।
তবে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়টি খোলাসা করা হয়নি। আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন ও বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ১ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ১জন, ন্যাশনাল পিপুলস পার্টির ১জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন ক্ষমতাসীন দলের বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, শেরপুরের আওয়ামী রাজনীতিতে রাজপথের পরীক্ষিত মুজিবাদের্শের একজন ত্যাগি নেতা খানপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তিনবার নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, এই প্রথম পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী, সংগঠনের দুর্দিনে হাল ধরে থাকা বর্তমান প্রজন্মের কাছে পরিছন্ন রাজনৈতিক নেতা হিসাবে শক্তিশালী অবস্থানে থাকা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব মো. সরওয়ার রহমান মিন্টু, বিগত নির্বাচনে তিন বার মেয়র পদে মনোনয়ন চেয়েও না পেয়ে চতুর্থ বার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, আরেক যুব নেতা তিন বার মেয়র পদে মনোনয়ন চেয়ে না পেয়ে চতুর্থ বার মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।
অপরদিকে বিএনপি থেকে নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন প্রার্থীর প্রচারনায় নেমেছেন। এদের মধ্যে একাধিক বার নির্বাচিত সাবেক মেয়র গণ মানুষের নেতা ও বিএনপির দুর্দিনের কান্ডারী আলহাজ¦ জানে আলম খোকা ও পৌরবাসির নির্ভীক নিবেদিত প্রাণ সাবেক মেয়র স্বাধীর কুমার কুন্ডু, সাবেক কমিশনার শহিদুল ইসলাম তারা, জাতীয় পার্টি থেকে নুরুজ্জামান বারী মিথুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আলহাজ্ব ইমরান কামাল খান ও ন্যাশনাল পিপুলস পার্টির আবুল হোসেন আকাশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হরি শংকর সাহা মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বলে জানা যায়।
আগামী ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। ইতিমধ্যেই পৌর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে এলাকার হাটবাজার, চায়ের দোকানে প্রার্থীদের যোগ্যতা ও ভালোমন্দ নিয়ে চলছে ভোটারদের মাঝে আলোচনা সমালোচনার ঝড়। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের শক্তিশালী এবং একাধিক নতুন মুখ মনোনয়ন প্রত্যাশী হওয়ায় পৌরবাসির মধ্যে এক ধরনের চমক সৃষ্টি হয়েছে। ভোটারদের ধারনা এই নির্বাচনে কে পাবেন দলীয় মনোনয়ন আর কে হবেন পৌর পিতা এ নিয়েই চলছে এখন হিসাব নিকাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com