বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সংক্রমণের ঊর্ধ্বগতি আগের রেকর্ড ভাঙছে করোনা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৫১৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৯ এপ্রিল/২১ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সাত হাজার ৪৬২ জন। একই সময়ে মারা গেছে ৬৩ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৫১১ জন। ৯ এপ্রিল/২১ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবসহ দেশে এ পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪। এর মধ্যে মারা গেছে ৯ হাজার ৫৮৪ জন এবং সুস্থ হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। কয়েক দিন ধরেই মৃত্যু ও শনাক্তের কোনো না কোনো সূচকে আগের রেকর্ড ভেঙে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে ছুটছে। গত বৃহস্পতিবারের হিসাবে এক দিনে করোনায় আক্রান্ত ৭৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ছয় হাজার ৮৫৪ জন। এর আগে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ওই সময় মৃত্যু হয় ৬৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৫৭ শতাংশ। সুস্থতার হার ৮৪.৪০ শতাংশ এবং মৃত্যুহার ১.৪২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২০ জন নারী। তাদের মধ্যে ২১-৩০ বছর বয়সী দুজন, ৩১-৪০ বছরের পাঁচজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ১৬ জন এবং ষাটোর্ধ্ব ৩৬ জন। ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেট ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। সবাই হাসপাতালে মারা গেছে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের খবর দেয় সরকার। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com