বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সংবাদ সম্মেলনে অভিযোগ নিরাপত্তাহীনতায় একটি পরিবার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৪ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম।- হত্যা মামলা দায়েরের পর সন্ত্রাসী কর্তৃক প্রাণনাশের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী একটি পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ওই গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হাবিজার রহমানের ছেলে রাজু মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জানুয়ারী গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই নব নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে বৃদ্ধ হাবিজার রহমানের উপর হামলা চালায়। এসময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য এ্যাডভোকেট সাজু ও আইনজীবি আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিন রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমানের মৃত্যু হয়। পরদিন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা বিভিন্নভাবে আমাদের পরিবারের সকলকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশী তৎপরতা না থাকায় আসামীরা ধরা ছোঁয়ার বাইরে থাকছেন এবং প্রতিনিয়ত হুমকী দিয়ে আসছেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজু মিয়া বলেন, আব্দুল মান্নান সরকার ও তার ভাই শাহজাহান আলী এলাকায় নানা অপকর্মের জন্মদাতা। ইতোমধ্যেই বিভিন্ন অপরাধে আব্দুল মান্নান সরকারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাই সন্ত্রাসীদের কবল থেকে ক্ষতিগ্রস্থ এই অসহায় পরিবারকে রক্ষায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com