বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সপ্তম দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন আত্রাই কিংস

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- উংসবমুখর পরিবেশে শেষ হলো সপ্তম দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আত্রাই কিংস। ফাইনালিস্ট পুণর্ভবা টাইগার্সকে ৪৭ রানে হারালো চ্যাম্পিয়নরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন আত্রাই কিংস দলের ম্যানেজার অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগরসহ খেলোয়াড় এবং রানার্স আপ পুণর্ভবা টাইগার্স দলের ম্যানেজার প্রকৌশলী ফিরোজ আহমেদ সেতুসহ খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।

এছাড়াও প্রবীণ খেলোয়াড়দের নিয়ে গড়া লিজেন্ড যমুনা হান্টার ও পদ্মা ফাইটারস এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে। যমুনা হান্টার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৬০ রান করে। ১৬১ রানের লক্ষ্য নিয়ে পদ্মা ফাইটার্স সব উইকেট খুইয়ে ৪০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এতে বিশাল ব্যবধানে পদ্মা ফাইটার্সকে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যমুনা হান্টার্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিজেন্ড চ্যাম্পিয়ন যমুনা হান্টার্স ও রানার্স আপ পদ্মা ফাইটার্স দলের ম্যানেজারদের হাতে ট্রফিসহ মেডেল তুলে দেন প্রধান অতিথি।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রকৌশলী মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।

শনিবার (১১ নভেম্বর) সকালে দিনাজপুর গোর এ শহিদ বড়ময়দানে সপ্তম মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টসে জিতে আত্রাই কিংস ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১৬৬ রান করে। ১৬৭ রানের লক্ষ্য নিয়ে পুণর্ভবা টাইগার্স ব্যাটে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে ম্যাচটি হেরে যায়। রক্তিম গুহ ভোলা মাস্টারস অব দি ম্যাচ ও বেষ্ট পারফরমেন্সের জন্য মাস্টার অব দি টুর্নামেন্ট হয়েছেন পুণর্ভবা টাইগার্সের অলরাউন্ডার মোস্তাফিজার রহমান মোস্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com