বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সাঘাটায় বৃষ্টির জমানো পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সাঘাটায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকারন্দি গ্রামে একই সাথে বৃষ্টির জমানো পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো, দীর্ঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হাসান উল্যা (৫) ও কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার একমাত্র ছেলে সিফাত (৫)।

পারিবারিক সুত্রে জানা যায়, সিফাত তার নানা বাড়ি দীঘলকান্দি গ্রামে বেড়াতে গিয়ে বুধবার সকালে হাসান উল্যার সাথে খেলতে গিয়ে দুজনেই নিখোঁজ হয়।পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির অদুরে ডোবার তীরে দু’জনার পায়ের সেন্ডেল দেখে সন্দেহ হয়। পরে ডোবায় জমানো বৃষ্টির পানির ভেতর খোঁজা-খুজিঁ করে দু’জনকে ডুবন্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাদেরকে সাঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com