বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাঘাটায় ৫ শত পিস প্যাথেডিন ইনজেকশনসহ আটক-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাঘাটায় ৫শত পিস নিষিদ্ধ নেশা জাতীয় ভারতীয় প্যাথোডিন ইনজেকশনসহ মতিয়ার রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।
আটককৃত মতিয়ার রহমান দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বৈগ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।
শনিবার বিকেলে উপজেলার সাঘাটা-গাইবান্ধা সড়কের ভরত খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমানের নির্দেশে এসআই জোবায়দুর রহমান এবং এএসআই আসলাম তাকে আটক করে।
সাঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার পথ রোধ করে দেহতল্লাসী করা হয়। এসময় তার দেহ থেকে ৫শত পিস নেশা জাতীয় ইনজেকশন প্যাথেডিন পাওয়া গেলে তাকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com