মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সাদুল্যাপুরের ইউএনও’র নিউজ বর্জন করলো সাংবাদিকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৫৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ।- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিউজ বর্জন ঘোষণা করলো সাদুল্লাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। ২৮ জুলাই সকালে সাদুল্যাপুর প্রেসক্লাবের এক জরুরি সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয় । এ সভায় প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা সভাপতিত্ব করেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ সাদুল্যাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করাসহ বিভিন্ন কারনে তার কর্মসূচি সমূহের নিউজ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি মাহামুদুল হক মিলন, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান ফারুক ও কার্যনির্বাহী সদস্য শাহজাহান সোহেল, ছামছুল হক কাজল, তোফায়েল হোসেন জাকির, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, সদস্য ছোলায়মান সরকার, মাসুদ মোঃ আনোয়ার হোসেন, আঃ জোব্বার, নয়ন সাহা উপস্থিত ছিলেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউএনও’র নিউজ বর্জনের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com