বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সাদুল্যাপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩১৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের লোকদের বিরুদ্ধে।

জানা গেছে, ২৯ আগস্ট শনিবার ভোরে উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ায় এ ঘটনা ঘটে। প্রায় ১০ বছর আগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এর নবীপুর গ্রামের ডা: বুদ্ধিশ্বর পাল এর মেয়ে ছবি রানী পালের সাথে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ার রামপদ পাল এর ছেলে বৈদ্যনাথ পাল এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও পরিবারের লোকজন খারাপ আচরণ সহ শারীরিক নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পরিবারের লোকজন ওই গৃহবধূর সাথে খারাপ আচরণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মেরে ফেলে। মেরে ফেলার পর তাকে ঘরের ধর্ণার সাথে ফাস ঝুলিয়ে রাখে। এরপর শনিবার সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com