বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে এক নারীকে অমানসিক নির্যাতন থানায় মামলা দায়ের

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৬২৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কাজল রেখা (৩৩) নামেএক নারীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল)সাপাহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারীর ছোট ভাই নুর আলম।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাযায়, গত সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে রায়পুর গ্রামের মোঃ আঃ রহমানের মেয়ে ও একই গ্রামের এনামুল এর স্ত্রী কাজল রেখা রাজহাঁস চরানোর জন্য বাড়ীর পাশে কবরস্থানের নিকট জনৈক দেলোয়ার হোসেনের আম বাগানে যায়। এসময় পারিবারিক কলোহের জের ধরে মামলার আসামী মতিবুর, রমজান সহ আরও দুই তিন জন মিলে কাজল রেখাকে একাকি পেয়ে বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। এতে করে কাজল রেখার ডান কোমড়ের উপরে আঘাত পেয়ে ফুলা ও কালশিরা জখম হয়। একপর্যায়ে কাজল রেখা নিস্তেজ হয়ে পড়লে মতিবুর তার চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে দেয়। এই সুযোগে মামলার অন্যান্য আসামী রমজান, আঃ রহমান, জোসনা ও রুনা তাকে কিল ঘুষি ও লাথি মেরে কোমড়ে, মাথায়, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও বেদনাদায়ক জখম করে। পরে কাজলের পরিহিত কাপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটায়। নির্যাতিতা নারীর ডাক চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে নির্যাতিত ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে বড় বোনের এ অমানুষিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে ছোট ভাই নুর আলম ও তার পরিবার। বাদী নুর আলম জানান মামলা তুলে না নিলে আসামীগণ প্রকাশ্য তাকেও মারপিট সহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরর করার হুমকী দিচ্ছে বলে সে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয়ে শিরন্টী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরাহান উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি লোক মূখে শুনেছি। যেহেতু এঘটনায় থানায় মামলা হয়েছে আমার করণীয় কিছু নাই। আমার নিকট কেউ কোন অভিযোগও করেনি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর নির্যাতিতা কাজল রেখার ভাই বাদি হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যহত আছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com