বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে চালকের হাত পা বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৬৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে চালককে বেঁধে রেখে রাস্তা থেকে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (২৬)জানান,সোমবার সন্ধ্যায় সাপাহার বাজারের তিলনা মোড়ে সে ইজিবাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এমন সময় অপরিচিত দুই ব্যক্তি এসে তার ইজিবাইকটি পোরশার শিশাবাজারে যাওয়ার জন্য ৩শ টাকায় রিজার্ভ ভাড়া করে। সে ওই দুই যাত্রী নিয়ে শিশাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে রাস্তায় আরো ২’জন যাত্রী তার গাড়ীতে ওঠে। তিলনা চাঁচাহার গ্রামের অদুরে একটি আমবাগানের নিকট পৌঁছিলে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে রাস্তার উপর থামিয়ে ধারালো চাকু বের করে ও গাড়ীটি ছিনিয়ে নেয়ার চেষ্ট করে। এসময় চালক আশরাফুল সহজে তার ইজিবাইকটি না দিলে ছিনতাইকারীরা তাকে মারপিট শুরু করে। এক পর্যায় চালক আশরাফুলের হাত,পা ও মুখ বেধেঁ রাস্তার পাশে ফেলে রেখে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা হাত,পা বাধা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করে। চালক আশরাফুল উপজেলার পিছলডাঙ্গা মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (চেরুর) ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চালালেও ছিনতাইকারীদের কোন সন্ধান করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com