বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাবুর রহমান (৪২) নামের এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার-রহনপুর পাকা সড়কের খোট্রাপাড়া মোড়ের অদুরে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার কয়েন্দা গ্রামের মৃত নুর হোসেন এর ছেলে মাহাবুর রহমান এ দিন মোটর সাইকেল নিয়ে তার নিজ গ্রাম হতে ওই রাস্তা দিয়ে পোরশার সরাইগাছির উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাক্রমে ওই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি খালি ট্রাক পিছন দিক থেকে তাকে চাপা দিলে তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাহাবুর গুরুত¦র আহত হয়ে পড়লে সাথে সাথে স্থানীয় লোকজন গুরুত্বও আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিচিৎসকগণ প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নিয়ে যাবার পথে বেলা ২টার দিকে তার মৃত্যু ঘটে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল হতে সটকে পড়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগীতায় ট্রাকের পিছু ধাওয়া করে পোরশা উপজেলার বে-জোড়া নামক মোড় থেকে চালক সহ ট্রাকটিকে আটক করে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর শ্রমিক অফিসে আটকে রাখে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে বিষয়টি তিনি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানোর ব্যাবস্থা করেছেন বলেও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com