বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা দিলেন খাদ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে সংবর্ধনা প্রদান করলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বাংলাদেশ আওয়ামীলীগ সাপাহার উপজেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে উপজেলা সদরের জিরোপয়েন্টে মুক্ত মঞ্চে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রাপ্ত ৫ ইউনিয়নের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্যেশ্য পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, সাধরণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় আ’লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com