বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে আগ্রহী ব্যক্তিবর্গদের সমন্বয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এবং জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। প্রধান আলোচক হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী’র বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির উপদেষ্টা ইস্ফাত জেরিন মিনা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com