বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে বাল্য বিবাহের জরিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬৬০ বার পঠিত

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর “সাপাহারে বাল্য বিবাহ” মাঠ পর্যায়ে ফলাফল উপস্থাপন ও কৌশল নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নুরুল হক মাষ্টার।
অনুষ্ঠানে উপজেলার তিনটি ইউনিয়নের ৮২টি গ্রামের ১১৪টি পরিবারে অনুষ্ঠিত বাল্য বিবাহের উপর জরিপ চালিয়ে ১১৪টি বাল্য বিয়ের সন্ধান পাওয়া যায়। উক্ত জরিপের ফলাফল প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। কর্মশালায় বাল্য বিবাহের কুফলের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তাগন, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com