বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৭৭২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে চলন্ত দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহাবুদ্দীন ওরফে শাহু (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দীন উপজেলার কৈকুড়ী গ্রামের সবদার আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া ব্রীজ মোড়ের অদুরে ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যায় শাহাবুদ্দীন মোটর সাইকেল যোগে উপজেলা সদর হতে বাড়ী ফিরছিলেন। ঘটনা স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তার মুখো মুখী সংঘর্ষ ঘটে। এ সময় উভয় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাদের দুজনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসে। জরুরী বিবাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজশাহী যাওয়ার পথে রাস্তায় শাহবুদ্দীন মৃত্যু বরণ করলে রাতেই তার লোকজন স্থানীয় প্রশাসনকে অবগত না করে লাশ বাসায় নিয়ে আসে ও পরদিন বৃহস্পতিবার সকালে দাফন কাফন করে। অপর মোটর সাইকেল চালক রাজিব হোসেন (২৭) বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত রাজিব উপজেলার আশড়ন্দ গ্রামের তমিজ উদ্দীন এর ছেলে। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে এ বিষয়ে তিনি কোন সংবাদ পাননি বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com