বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে রাতের অন্ধকারে বাগানের আমগাছ কর্তন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫৩৭ বার পঠিত

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে আম বাগানের ২১৩টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক স্থানীয় “জুমাপুকুর” মাঠে সাড়ে ৭ বিঘা জমি লীজ নিয়ে সেখানে আম বাগান তৈরী করেন। তিনি প্রতিদিনের ন্যায় গত ২৬ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বাগান দেখতে যান। বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার বাগানের ৪ মাস বয়সী মোট ২১৩টি আম গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে তিনি স্থানীয় থানায় লিখিত ভাবে অভিযোগ করলে ওই দিন বিকেল ৫টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য যে, প্রায় ২ মাস আগে আব্দুল খালেকের রতন ডাঙ্গা মাঠের আম বাগানে কয়েক দফায় ৪ বছর বয়সের প্রায় ৩২টি আম গাছ অজ্ঞাত নামা দুর্বৃত্তরা কেটে ফেলে ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com