বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে সড়ক দূর্ঘটনায় আ’লীগ নেতা খাইরুল নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৯ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে খাইরুল ইসলাম স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার তাফসীরের কালেকশন করার জন্য মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার বাজারের উদ্দ্যেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার তুলশীপাড়া মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছুটে আসা ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে ভটভটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত খাইরুল ইসলাম ১নং ইউনিয়ন আ’লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি ও পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com