বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ৪ কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে ৪কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মির্জাপুর গ্রামে।

থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বড় মির্জাপুর গ্রামের চৌধুরী মন্ডলের ছেলে আব্দুল বারী তার বসতবাড়ীর পাশে ভেকু মেশিন দিয়ে পুকুরে মাটি কাটছিলো। এসময় রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি পায় তারা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মূর্তিটি উদ্ধার করেন। পাথরের কালো মূর্তিটির মূল্য আনুমানিক ৪ কোটি টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে।

পাথরের ওই মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com