বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহার মাছ বাজারে আজও চালু রয়েছে মান্দাতা আমলের দাঁড়ি পাল্লা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- সারা দেশে মেট্রিক পদ্ধতি ও ডিজিটাল স্কেল মিটারে মাপ জোক চালু থাকলেও নওগাঁর সাপাহার মাছ বাজারে মাছের আড়ৎগুলিতে চালু রয়েছে সেই মান্দাত্তার আমলের দাঁড়ি পাল্লা। ফলে আড়ৎগুলিতে মাছ বিক্রি করতে আসা মাছ চাষীগন প্রতারিত হচ্ছে হর হামেশা।

আড়ৎদারের প্রতি পাল্লায় কম পক্ষে ২থেকে ৩কেজি মাছ ওজনে বেশী দিতে হচ্ছে মাছ চাষীদের। অথচ খুচরা পাইকাড়গন আড়ৎদারদের নিকট থেকে মাছ কিনে বাজারে নিজ নিজ দোকানে বসে ডিজিটাল স্কেল মিটারে অতি সুক্ষভাবে সে মাছ বিক্রি করছে ক্রেতাদের নিকট। আড়তে দাঁড়ি পাল্লায় ওজনে মাছ বিক্র করে এক দিকে ঠকছে সাধারন মাছ চাষী, অপর দিকে স্কেল মিটারে মাছ ক্রয় করে অতি সুক্ষ ওজন পাচ্ছেন সাধারণ ক্রেতাগন কিন্ত আড়ৎদারদের নিকট থেকে বেশী ওজনে মাছ কিনে লাভবান হচ্ছেন মধ্য সত্যভোগী খুচরা পাইকাড়গন। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আড়ৎমালিক জানান আমিও চাই প্রতিটি আড়তে ডিজিটাল স্কেলে ওজন শুরু হোক কিন্তু অনেকেই সাধারন মাছ চাষীদের নিকট থেকে ওজনে বেশী মাছ নিয়ে খুচরা পাইকাড়দের খুশি করছেন। যে যত পরিমান মাছ বেশী দিতে পারবে সে আড়তে তত বেশী খুচরা পাইকাড়রা মাছ ক্রয় করবেন তাই হয়তো এত দিনেও এখানে দাঁড়ি পাল্লা পদ্ধতিটি রয়েই গেছে।

এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে কথা হলে বিষয়টি তিনি জানতেননা, তবে যত তাড়া তাড়ী পারা যায় বিষয়টি দেখে প্রতিটি মাছের আড়তে ডিজিটাল স্কেলে মাছ ক্রয় বিক্রয়ের ব্যবস্থা চালু করবেন বলে তিনি জানিয়েছেন।

সাপাহার উপজেলার শত শত মাছ চাষী এই দাঁড়ী পাল্লায় মাছের ওজনের বদলে ডিজিটাল স্কেলে মাছ বিক্রির ব্যবস্থা চালুর জন্য উর্ধন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com