মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

সারাদেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- রাজধানীসহ সারাদেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন তারা আগে পাবেন বুস্টার ডোজ।স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, ‘দেশের সবাইকে দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। আজ থেকে থেকে ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন বলে জানা গেছে।
অপর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই পরিচালক এবং জাতীয় কভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্যসচিব ডা. শামসুল হক গতকাল বলেছেন, ‘আমরা এ বিষয়ে সোমবার সকালে চিঠি দিতে পারিনি। সে কারণে বিকেলে চিঠি পাঠানো হয়েছে। শুধু ঢাকায় নয়, দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শুরুকরতে চিঠি পাঠানো হয়েছে। ডা. শামসুল হক আরো বলেছেন ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন তাঁরা আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। জানানো হয়েছে বুস্টার ডোজ হিসেবে চীনের কোনো টিকা এ ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয়নি। তবে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না— এ তিন ধরনের টিকা দেওয়া হবে।
সরকারের আইসিটি বিভাগ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com