মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

সিপিবিকে ৫ হাজার মাস্ক দিলো চীনের কমিউনিস্ট পার্টি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ১৩৫৭ বার পঠিত

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) পাঁচ হাজার মাস্ক দিয়েছে চীনের কমিউনিস্ট পাটি (সিপিসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিপিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় সারাদেশে সিপিবি পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সিপিসির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার পাঁচ হাজার ফেস মাস্ক সিপিবিকে দেওয়া হয়েছে।

সিপিবির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সিপিবির পক্ষ থেকে চীনের কমিউনিস্ট পার্টির এ উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এসময় তিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে, চীনের সরকার এবং চীনের জনগণকে সিপিবির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি চীনে করোনা ভাইরাস সংক্রমণ অতিদক্ষতার সঙ্গে প্রতিহত করার জন্য চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার এবং চীনের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সিপিবির অভিনন্দন জানান।

মাস্ক গ্রহণকালে হাসান তারিক চৌধুরী বলেন, সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশে করোনা মহামারিকালীন এ দুর্যোগময় সময়ে চীনের কমিউনিস্ট পার্টির এ উপহার গভীর বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বন্ধুত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com