মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সিরিয়ার ৬০ শতাংশ শিশু অনাহার ঝুঁকিতে রয়েছে – জাতিসংঘ মহাসচিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৫৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- ইউনিসেফ জানিয়েছে, সিরিয়ায় এক দশকের যুদ্ধে দেশটিতে ১২ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৭০০ শিশু বিদ্রোহী দলের সেনা হিসেবে নিয়োগ পেয়েছিল।সুত্র বিবিসি।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া যুদ্ধে দেশটির অসংখ্য শিশুর ভবিষ্যৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্রমাগত সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং খাদ্য সংকট দেশটির ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে ভাবিয়ে তুলেছে। এমন তথ্য জানিয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।সংস্থাটি আরও জানিয়েছে, এক দশক ধরে দেশটিতে প্রতি আট ঘণ্টায় অন্তত একটি শিশু আহত কিংবা নিহত হয়েছে। আর যেসব শিশু প্রাণে রক্ষা পাচ্ছে, তাদের দিন কাটছে পুষ্টিহীনতায়, নানা সমস্যায়। তাদের সহায়তায় পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, দেশটির প্রায় ৯০ শতাংশ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। কারণ সহিংসতা, অর্থনৈতিক দুর্দশা এবং কভিড-১৯ মহামারী তাদের পরিবারকে মানবিক সহায়তার দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সিরিয়ার প্রায় অর্ধেক শিশু যুদ্ধ ছাড়া একটি দিনও দেখেনি। মহাসচিব সাংবাদিকদের আরও বলেছেন, তাদের মধ্যে ৬০ শতাংশ শিশু অনাহার ঝুঁকিতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com