বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সুন্দরগঞ্জে পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত
মুকুল মিয়া

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মুকুল মিয়া (৪০) নামে এক কাঠ মিস্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তি মুকুল মিয়াকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলার লিখিত এজাহার দায়ের করেছেন শিশুটির বাবা। তবে ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত মুকুল।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম।
লিখিত অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার বিকেল সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত (ধনিয়ারকুড়া) গ্রামের বাড়ির পাশে খেলছিলো শিশুটি। এসময় গ্রামের মতলেব মিয়ার ছেলে পেশায় কাঠ মিস্ত্রী মুকুল মিয়া শিশুটিকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় মুকুল। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে মুকুলে ঘরে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে দেখতে পায়। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মুকুল দ্রুত পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে তার মা।
তিনি আরও জানান, রাতে শিশুটির বাবার লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্ত করে পুলিশ। এসময় ভুক্তভোগী শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। শিশুটির শরীর ও জামা-কাপড়সহ ধর্ষণ চেষ্টার বেশকিছু আলামত মিলেছে। অভিযুক্ত মুকুল আত্মগোপনে রয়েছে। তবে দ্রুত তাকে গ্রেফতার করা হবে।এদিকে, শিশুটিকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মুকুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com