বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ ধর্ষক গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গাইবান্ধা থেকে রুবেল ইসলাম।-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (১ আগস্ট) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতাকৃত আসামি সাইদুল সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যার দিকে আসামি সাইদুল ইসলাম এক শিশুকে উত্তর শ্রীপুর গ্রামের নইমুদ্দিনের বসতবাড়ির দক্ষিণ পাশে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তখন থেকে এই আসামি আত্মগোপনে থাকেন।
তাকে গ্রেফতারে শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১ ঢাকা, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানিক দলের অভিযানে ঢাকার ভাটারা থানাধীন কে-ব্লক রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে আসামি সাইদুল রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য এ আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com