আশরাফুল ইসলাম রাঙ্গা।-৩ মার্চ/২২খ্রিঃ বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার ভীমশহর উচ্চ বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ দিন এ উপলক্ষ্যে এক আলোচনা সভা প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা,ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মোঃ ছাদেকুল ইসলাম,ভেন্ডাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নুরুন্নবী মিয়া রাজু, হাতের লেখার প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদ, বিকে টিভি এন্টারটেইনমেন্ট এর প্রধান সমন্বয়কারী আশরাফুল ইসলাম রাঙ্গা,শিক্ষক আমিনুর রহমান বাবলু, মোনায়েম সরকার মিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক রফিকুল ইসলাম। জানা গেছে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে প্রায় শতাধীক শিক্ষার্থী অংশগ্রহন করে এর মধ্যে ৭৫জন অংশগ্রহনকারীর মধ্যে দামী স্কুলব্যাগ প্রদান করা হয়। উল্লেখ্য পীরগঞ্জের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষক হারুন অর রশিদ উপজেলার স্কুলগুলোতে সুন্দর হাতের লেখা বিষয়ে প্রশিক্ষক দিয়ে আসছেন।
Leave a Reply