বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।-  করোনা মহামারীতে দীর্ঘদিন আদালত বন্ধের পটভূমিতে চলতি বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। চলতি বছর সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জিতে ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি সহ পুরো সেপ্টেম্বর অবকাশ কালীন ছুটি ছিল। অক্টোবরের প্রথমে সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবকাশের পর মাসের শেষ দিকে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পযন্ত আবার টানা পাঁচ দিনের ছুটি ছিল। ১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির বাইরে একদিন সরকারি ছুটি রয়েছে ক্যালেন্ডারে। এর পর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পযর্ন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটির ঘোষণা ছিল। করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে এক মাসের বেশি সময় আদালত সম্পূর্ণ বন্ধ থাকায় অবকাশকালীন ছুটি বাতিলের আহবান জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত সভায় তা বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গত ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশ গ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ অবকাশকালীন ছুটি সমূহ বাতিল করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com