বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫৮২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় সাম্প্রতিক বিশ্বের অবস্থা বিবেচনা করে দেশের সব নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।২১ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী এ দিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব সাংবাদিকদের জানিয়েছেন,‘নো মাস্ক নো সার্ভিস’ এ নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও বলেন, জানুয়ারির শেষে বা ফেব্রæয়ারির প্রথমে দেশে ভ্যাকসিন আসবে। এখন ৩ কোটি এবং মে থেকে জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ আসবে। একজন ব্যক্তি দুই ডোজ করে ভ্যাকসিন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো ভ্যাকসিন দেশে আসতে পারে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com