বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হারাগাছে সাংবাদিকের বড়ভাইয়ের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় হারাগাছ প্রেসক্লাবের সভাপতি  আয়নাল হকের বড় ভাই ও সারাই পশ্চিম পোদ্দার পাড়া (বাবুখাঁ) নিবাসী মরহুম আব্দুর রহমান টাংরু শেরখর  দ্বিতীয় পুত্র, হারাগাছ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মৌলভী আব্দুল হাকিম (৬৫) ইন্তেকাল করেন।
তিনি গত ১২ মে সোমবার ভোর ৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ভারতের চেন্নাই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাজা নামাজ মাগরিবের নামাজ শেষে এশিয়ান ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, রংপুর রিপোর্টার্স  ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, হারাগাছ প্রেসক্লাব পরিবার, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com