মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হারাম অর্জনকে পরিহার করে হালাল রুজি অর্জন করতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, করোনার এই মহামারি সময় আমাদের শপথ নিতে হবে হারাম অর্জনকে পরিহার করে হালাল রুজি অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসের মহামারিতে যে প্রদক্ষেপ গ্রহন করেছে গোটা বিশ্বে তা প্রসংশিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই করোনা ভাইরাস প্রতিরোধে কার্যক্রম শুরু করা হয়েছিল। এখনো তা অব্যাহত আছে। ফলে অন্যান্য দেশের মত আমাদের দেশে মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা এখনো অনেক নি¤েœ। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, ঘুষ, দুর্নীতি করে যারা কোটিপতি হয়েছে তাদের অর্জিত অর্থ দিয়ে কোন দিন পবিত্র স্থান মসজিদ, মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয় না। হালাল রুজি একটি মানুষের একটি পরিবারের বরকত হিসেবে গণ্য হয়। আর সেই বরকতে সন্তানরা মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠে। হারাম রুজির অর্থ সন্তানদের মধ্যে খরচ করলে সেই সন্তান মাদকাসক্ত বা অপরাধী হিসেবে গড়ে উঠে।

আজ শুক্রবার বাদ জুম্মা দিনাজপুর শহরে ইসলামিক রিসার্চ সেন্টার কেন্দ্রীয় জামে মসজিদ এর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমেদ আল-বুখারী, ইসলামিক রিসার্চ সেন্টারের সেক্রেটারী সৈয়দ খোশনুদ আলম. শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com