বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

হিলি স্থলবন্দরে ভারতে পাচারকালে ১৩০ কেজি ইলিশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৭৬৭ বার পঠিত
দিনাজপুরের হিলি স্থলবন্দর পথে ভারতে পাচারকালে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইলিশ।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পথে ভারতে পাচারের সময় ১৫ জুলাই’২০২০ইং বুধবার ১৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। ভারত থেকে পণ্য আমদানির পর ফেরার পথে খালি দুটি ট্রাকে পাচারের প্রাক্কালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন আওয়াতাধীন হিলি আইসিপি বিওপির সদস্যরা এ ইলিশ উদ্ধার করেন। তবে এ অভিযোগে ট্রাক দুটি ও এর চালকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইলিয়াস মিয়া জানান, ডাব্লিউ বি ৫৯ এ- ১৯১৫ নং ট্রাকে চালক মানিক মহন্ত ও ডাব্লিউ বি ৫৯ বি- ৪৭৯৭ নং ট্রাকে চালক কানাই সাহা চালকের সিটের নিচে ৪টি বস্তায় ১৩০ কেজি ( ১১৯ পিচ) ইলিশ পাচারের প্রাক্কালে কর্তব্যরত সৈনিক নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিনের নের্তৃত্বে একদল জওয়ান ইলিশ গুলি উদ্ধার করেন। এরপর হিলি স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষ ও হাকিমপুর ইউএনও মো. আব্দুর রাফিউল আলমের সিদ্ধান্ত মোতাবেক ইলিশ গুলি নিলামে বিক্রির পরিবর্তে এতিম খানার শিক্ষার্থীদের খাবারের জন্য স্থানীয় ৫ টি এতিম খানায় ইলিশ গুলি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com