বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হেফাজতের তান্ডবলীলার সাথে বিএনপি জাড়িত – ওবায়দুল কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৬৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২০ এপ্রিল/২১ খ্রিঃ মঙ্গলবার অনুষ্ঠিত রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি হেফাজতে ইসলাম তান্ডবলীলা চালিয়েছে এর সাথে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে। ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আরো বলেছেন, কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেফতার করা হয়নি, যারা এ তান্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি-ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে। ‘সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, গত ১৩ বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার গøানিবোধ থেকে বিএনপি এসব কথা বলছে। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন। তিনি বলেন, জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে, তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে এবং সবক দিচ্ছে দেশ ও জাতিকে। গণতন্ত্রের পথ ধরে হাঁটছে শেখ হাসিনা, বাধা-বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার কিন্তু বিএনপি এ পথে বড় বাধা। সভায় গ্রাহকদের কাছে বিআরটিএকে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেছেন এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু এলাকায় অভিযোগ রয়েছে। সেগুলো বন্ধ করতে হবে। এ সময় বর্ষার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নিতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com