মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হোসেনপুরে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য দম্পতি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৬৪ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের হোসেনপুরে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে উপজেলার সাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চোরাই গরুসহ আটক হওয়া দম্পতি হচ্ছে, আবুল কাশেম (৪৬) ও তার স্ত্রী জরিনা (৩৮)। আবুল কাশেম গকুলনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গকুলনগর গ্রামে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায় হোসেনপুর থানা পুলিশ। অভিযানে ৫টি চোরাই গরুসহ চোর চক্রের সদস্য কাশেম-জরিনা দম্পতিকে আটক করা হয়। পরে হোসেনপুর থানার এসআই লিংকন বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এই দম্পতি দীর্ঘদিন যাবৎ গরু চুরির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com