মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

১০৬ দেশে পৌছে গেছে ওমিক্রন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

ডেক্স রিপোট।–   করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ওমিক্রন পৌঁছে গেছে ১০৬টি দেশে। ফলে নতুন করে কঠোর বিধি-নিষেধ আরোপের পথে হাঁটছে এশিয়া-ইউরোপের অনেক দেশ। ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে স্বাস্থ্যবিধি কঠোর করার দিকে মনসংযোগ করছে। এরই মধ্যে বড়দিনের পর জনসমাগম ও পার্টি করার ওপর বিধি-নিষেধ জারি করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ গত মঙ্গলবার তাঁর দেশের নাগরিকদের সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস বড়দিনে ছুটি কাটাবে না; সংক্রমণের আরেকটা ঢেউ আসছে জেনেও চোখ বন্ধ করে রাখা উচিত হবে না। বড়দিনের পরদিন থেকে পর্তুগালে সব বার ও নাইট ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের কভিড-১৯ কর্মসূচি বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, তাঁর দেশ আগামী বছর ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে।ওমিক্রন ঠেকাতে গত কয়েক দিনে নানা পদক্ষেপ নেওয়া দেশগুলোর মধ্যে আছে দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি এবং আয়ারল্যান্ড। এর মধ্যে কোনো দেশ আংশিক কিংবা পূর্ণ লকডাউন দিয়েছে। আবার কোনো দেশ সামাজিক দূরত্ববিধি চালু রেখেছে।গত মঙ্গলবার থেকেই বিদেশি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করছে থাইল্যান্ড। যুক্তরাজ্য, জার্মানি এবং পর্তুগাল আরো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com