মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপজেলা প্রশাসনের কর্মসূচি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৩৮ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার।- ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সারা দেশের মত দিবসটি মর্যাদাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য পীরগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১১টায় কালো ব্যাচ ধারণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। অতঃপর ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত। দুপুর ১২:০০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ যোহরে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ জামে মসজিদ এবং কেন্দ্রীয় মসজিদসহ সকল সকল মসজিদে মিলাদ মাহ্ফিল ও মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা।এছাড়াও সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে মুজিববর্ষের ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগনোর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনসহ ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com