বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

২০ বছর ধরে বেদখল থাকা জমি ফিরে পেলেন পীরগঞ্জের ভূমিহীনরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৪৮ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।- জেলার পীরগঞ্জ উপজেলার সরকার কর্তৃক খাস জমি বন্দোবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবার ২০ বছর পর ফিরে পেলেন তাদের বে-দখলে থাকা জমি। গত রবিবার দুপুরে পীরগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে বন্দোবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন।

১৯৯৯-২০০০ অর্থ বছরে উত্তর মালঞ্চা গ্রামে টাঙ্গন নদীর পূর্বধারে সাড়ে পাঁচ একর জমি ১৪ ভূমিহীনকে (পরিবার প্রতি ৩৮ শতক করে) বন্দোবস্ত দেন জেলা প্রশাসক। ভূমিহীনরা কাগজে কলমে জমি বন্দোবস্ত পেলেও এ জমি সেখানকার প্রভাবশালীদের দখলে থাকায় ২০ বছরেও দখল পায়নি ভূমিহীনরা তারা।গত রবিবার দুপুরে পীরগঞ্জ এসিল্যান্ড তরিকুল ইসলাম সরেজমিনে গিয়ে এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে বন্দবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন। জমি ফিরে পাওয়ায় সকল ব্যক্তিরা সহকারী কমিশনারসহ প্রশাসনেকে ধন্যবাদ জানান।

এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার পরেও এ খাস জমি একটি মহল জোর করে দখলে রেখেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করে পুনরায় ভূমিহীনদের দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে আরও খাস জমি প্রভাবশালীদের দখলে আছে। সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com