মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

২৪ ঘন্টার অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ অর্থদণ্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত
গাইবান্ধা থেকে রুবেল ইসলাম।-  জেলার  গত ২৪ ঘন্টার অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ আরও আটটিতে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 বিভিন্ন স্থানের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে  ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
সোমবার (৪ মার্চ) গাইবান্ধা শহরে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান।এ সময় সিএফএইচ হেলথ কেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর ও মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার সিলগালা করা হয়। একইসঙ্গে নিউ কলি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে দু’হাজার টাকা ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক। এ সময় গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল ও সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে রোববার (৩ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া অভিযান চালান। ওই সময় গাইবান্ধা ক্লিনিককে চার হাজার, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে চার হাজার এবং নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহামুদ বলেন, এসব ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন সমস্যার কারণে সিলগালা ও অর্থদণ্ড করা হয়েছে। স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com