বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

৪১ হাজার টন সার নিয়ে বিপাকে যমুনা কারখানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৮৭০ বার পঠিত

রনবীর সিংহ।- প্রায় ৪১ হাজার টন ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছে জামালপুর জেলার সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কর্তৃপক্ষ। এসব সারের মান খারাপ হওয়ার অভিযোগে শনিবার সকাল থেকে ডিলাররা তা নেওয়া বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানার বিক্রয় বিভাগের কর্মকর্তা ওয়ারেছ আলী জানান, চলতি মাসে ডিলারদের মধ্যে সার বরাদ্দ দেওয়া হয় ৪৭ হাজার ৮৫১ টন। কারখানার কমান্ড এরিয়ায় প্রতি ডিলারের জন্য বরাদ্দ ১২ টন। এই সারের মধ্যে যমুনার উৎপাদিত ৯ টন ও আমদানি করা সার ৩ টন। কারখানায় মজুদ রয়েছে আমদানি করা ৪০ হাজার ৯০০ টন ও যমুনা সার কারখানার উৎপাদিত ৮২ হাজার ৬৮০ টন। নাম প্রকাশ না করার শর্তে যমুনার ডিলাররা জানান, প্রতি মাসে ডিলারদের বরাদ্দ করা যমুনার উৎপাদিত ইউরিয়া সারের সঙ্গে আমদানি করা ৩ টন সার বাধ্যতামূলক করা হয়েছে। এ সারের বস্তা দীর্ঘদিনের ছেঁড়া-ফাটা, জমাট বাঁধা, গলা ও পচা। এ সার কৃষকরা না নেওয়ায় মোটা অংকের লোকসান গুনে আসছেন ডিলাররা। এর ফলে আমদানি করা নিম্ন মানের সার ডিলারদের নামে বরাদ্দ বন্ধের দাবিতে কারখানার উৎপাদিত ইউরিয়া সারসহ সরবরাহ সম্পূণ রুপে বন্ধ করে দিয়েছেন ডিলাররা। কারখানার এমডি সুদীপ মজুমদার জানান, আমদানি করা সার ডিলাররা কেন নেবেন না, আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com