বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।এসময় চেহেলগাজী স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোছা. আখতারা পারভীন, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারি প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন প্রমুখ।

আগামী ২৭ জানুয়ারী বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর জেলা পর্যায়ে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

প্রসঙ্গত, দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com