বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

৭১’র মুক্তিযুদ্ধের স্মৃতির কথা আজও মনে পড়ে: ডেপুটি স্পিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৫১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।-  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের হৃদয় বিদারক স্মৃতির কথা আজও মনে পড়ে। যেটা কখনো ভুলবার নয়। তৎকালীন পাকহানাদার বাহিনী গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অগ্নিসংযোগ, গুলি বর্ষণ, ধবংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালিয়ে অনেকের মায়ের কোল খালি করেছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে যেসব যোদ্ধা বেঁচে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সামাজিক মর্যদা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এসময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দীন জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা আওয়ালীগের সভাপতি নাজমুল হুদা দুদুসহ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com